ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। শনিবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন।


দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি যে পথ ধরে চলছেন ওই পথ তার পিতার দেখানো। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে।


এসময় লেখক মশিউর রহমানের ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

ads
ads
ads

Our Facebook Page

↑